সৌদি আরবের জেদ্দা বন্দরে গত বুধবার দুপুরে প্রথমবারের মতো ভিড়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ।
যুদ্ধজাহাজটির সঙ্গে একটি রুশ তেলবাহী ট্যাংকারও ছিল। একদিন অবস্থানের পর বৃহস্পতিবার জেদ্দা ত্যাগ করে জাহাজ দুটি। খবর আরব নিউজের।
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ দূতাবাসের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
যুদ্ধজাহাজটির নাম অ্যাডমিরাল গোরশকভ। সেটিতে ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। আর ট্যাংকারটির নাম কামা।
জাহাজ দুটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অংশ। গত জানুয়ারিতে এই নৌবহর রাশিয়া ত্যাগ করে। এর পর থেকে সেটি ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশ নিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ সৌদি আরবের কোনো বন্দরে ভিড়ল। সেখান থেকে জাহাজ দুটিতে খাওয়ার পানি ও খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া জাহাজের নাবিকদের জন্য জেদ্দায় একটি ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের’ আয়োজনও করা হয়েছিল।
জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য সৌদি আরব। বিশ্বে তেলের বাজার নিয়ন্ত্রণে সৌদি আরবসহ জোটের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাশিয়া।
আরও পড়ুন:
- নির্যাতন সইতে না পেরে স্বামীকে হত্যা
- রাজশাহী তে এখনো ২ টাকা কাপ চা বিক্রি করেন তিনি
- রাজধানীতে আগুনের ঝুঁকিতে ১৩০০ মার্কেট
- ঈদুল ফিতরে ট্রেনের অগ্রিম টিকিট শুরু হতেই শেষ
- বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে নগদ
- ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- রমজান মাসে আল্লাহ বান্দার প্রতি দয়াশীল
- বঙ্গবাজারে ‘ব্যবসায়ীদের ৩-৪ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে’
- অপু বিশ্বাস বঙ্গবাজারের দুর্ঘটনায় নিজেকেই খুঁজে পেলেন
- আইসিসি মাসের সেরার লড়াইয়ে সাকিব-উইলিয়ামসন-আসিফ
- প্রতিবাদে সোচ্চার নয়, প্রতিরোধ গড়তে হবে: মির্জা ফখরুল
- অন্যত্র বিয়ে করায় শ্বশুরবাড়িতে বোমা ফাটালো প্রেমিক
- ঈদ কে সামনে রেখে ত্বকের যত্নে টমেটো
- রানা প্লাজার সোহেল রানার জামিন
- নারায়ণগঞ্জ ইয়থ ক্লাব ইফতার বিতরণ কর্মসূচি
- বাঁধন-সাবিলা-তুষিকে একসঙ্গে পাওয়া যাবে এবারে
- তাহসান খানের পর এবার পোড়া কাপড় কিনলেন বুবলী
- শেরপুর জমশেদ আলী রেকর্ড ভুক্ত সম্পত্তি দখল পাচ্ছেন না
- দিন শেষে রান করাটাই মুখ্য: অলরাউন্ডার মিরাজ
- পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকে যুবকের পলায়ন
- ফায়ার সার্ভিসে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা : প্রধানমন্ত্রী
- টাকার-ম্যাকব্রাইনের জুটি লিড দিচ্ছে আয়ারল্যান্ডকে

Comments are closed.