দেশে ২৪ ঘণ্টায় ৩৬ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় ৩৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৩ হাজার ৪৮৫ জন।

এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৬৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৩৮০ জন।

২৪ ঘণ্টায় ৭২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭২২টি নমুনা।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

আরও পড়ুন :

এনএএন টিভি