১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৫ জুলাই) হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
এসময় হাসপাতালের বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
তিনি হাসপাতালের চিকিৎসা বিষয়ক খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করিয়ে থাকেন।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে ২৯ নভেম্বর মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখের চিকিৎসা করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন :
- ১৮-১৯ জুলাই ঢাকায় শান্তি-উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
- ছয় বছরের শিশুকে আসামি করে মামলা!
- নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
- নীলফামারীতে দুই মাথা নিয়ে জন্ম নেয়া নবজাতকটি আর নেই
- ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার শীর্ষ রুশ জেনারেল নিহত
- ঘুষ নেওয়ার অভিযোগ: দুদকের দুই কর্মকর্তাকে প্রত্যাহার
- ‘শান্তি সমাবেশ’-এ ২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাচ্ছেন জাহাঙ্গীর
- ফিফা শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিলো জিম্বাবুয়েকে
- হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজী
- ফিফা শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিলো জিম্বাবুয়েকে
- সাম্প্রতিক সিনেমার ‘কাদা ছোড়াছুড়ি’ নিয়ে মুখ খুুললেন ফারুকী!
- আইন নিয়ন্ত্রণে নরসিংদীর নবাগত পুলিশ সুপার-সাংবাদিকদের সভা
