দীর্ঘদিন পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যতিক্রম ঈদ করেছেন। কারণ, এই ঈদে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার পুত্রবধূ শর্মিলী রহমান এবং দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।
ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় তারা ঈদের আনন্দ ভাগ করেছেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা ঈদের দিন দুপুরে তার সঙ্গে দেখা করেন। নাতনি, পূত্রবূধসহ ভাই-বোনদের নিয়ে দুপুরের খাবার খান খালেদা জিয়া।
প্রসঙ্গত, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির মেয়ে জাফিয়া ও জাহিয়া। দীর্ঘদিন পর দাদির সঙ্গে ঈদ করতে বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছান তারা। এ সময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে রিসিভ করেন।
এর প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
আরও পড়ুন:
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ঢাকায় গ্যাসে গন্ধ, সমস্যার সমাধান হওয়ার দাবি তিতাসের
- সারাদেশের তাপমাত্রা বাড়লো আবারও
- ডাকঘরে অফিস সহায়ককে হত্যা; ভল্ট কেটে ডাকাতির চেষ্টা
- নবনিযুক্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয় বঙ্গভবনে
- ডাকঘরে অফিস সহায়ককে হত্যা; ভল্ট কেটে ডাকাতির চেষ্টা
- আইএমএফ ঋণ দেয়ার আলোচনা করতে আসছে প্রতিনিধি দল
- গত ২১ দিনে ঈদে দেশে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা
- অন্য নারীকে বিয়ে করায় প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ তরুণীর
- রাষ্ট্রপতি আবদুল হামিদের রাজকীয় বিদায়ে যা বললেন মেয়ে
- শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যকে শ্রদ্ধা আগামীকাল
- ঢাকায় গ্যাসে গন্ধ, সমস্যার সমাধান হওয়ার দাবি তিতাসের
