আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপি আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু করার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

এরপর বিকেল সাড়ে ৩টায় গণমিছিল মগবাজারের দিকে অগ্রসর হয়। ড. মোশাররফ বলেন, গণবিরোধী এ সরকারের পতনের লক্ষ্যে দেশের মানুষ রাস্তায় নেমেছে। তাদের আর থামিয়ে রাখা যাবে না। তিনি বলেন, সরকারের পতনের জন্য আগামী ১১ জানুয়ারি ২০২৩ ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

ঢাকায় এ কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। এছাড়া সারাদেশের সব বিভাগীয় শহরে চার ঘণ্টা গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

Share this news as a Photo Card