চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল।

চায়না ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। আজ রোববার, (২২ জুন) রাতে চীনের উদ্দ্যেশে ঢাকা ছাড়বেন তারা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়না এয়ারলাইন্সে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি নেতারা।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফর করবে।
বাংলাদেশের সঙ্গে চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এ সফর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।এদিকে বিএনপি প্রতিনিধি দলের সফরের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় বারিধারা দূতাবাসে যান বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।বিএনপি প্রতিনিধি দলের সফরের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় বারিধারা দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল দেশটিতে সফরে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এ সফর।

গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। সফরকালে প্রতিনিধিদল চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন।

এন এ এন টিভি