আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (০৪ মে) সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রর্থীর নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— গাজীপুর সিটি কররেশনে এমএম নিয়াজ উদ্দিন,
রাজশাহী সিটি কপোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম মধু,
বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল।
এ সময় জিএম কাদের বলেন, আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। এজন্য নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তপসিল ঘোষণা করে।
তপসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন হবে।
আরও পড়ুন
- ছয় বছরের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলো আফিফ
- ঘূর্ণিঝড় ‘মোচা’ হতে পারে ১১-১৫ মে’র মধ্যে
- ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আসামি ৬৮ শিশু-কিশোর
- লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
- পরিশেষে নোবেল-সালসাবিল-এর সম্পর্কের অবসান!
- বিভিন্ন দেশের শিক্ষকদের জন্য ফুলব্রাইট বৃত্তির ঘোষণা
- অর্ধাহার-অনাহারে দিন কাটছে শ্রমিকদের ও কর্মচারী দের
- আমিরাতে বাংলাদেশ দূতবাস ভবন নির্মাণে জমি পেল
- দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

Comments are closed.