সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও নিত্যপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া এ সমাবেশে অংশ নিয়েছেন দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।
জনসমাবেশে অংশ নিতে দুপুরের আগেই নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও নেতাকর্মীরা আসছেন।
ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ঢাকাসহ দেশের ১৫ জেলা ও মহানগরে আজ জনসমাবেশ করছে বিএনপি। একই সঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালিত হচ্ছে।
আরও পড়ুন :
- কোরবানি পশুর অবৈধ হাট বন্ধে ডিএনসিসির উদ্যোগ গ্রহণ!
- ১০ দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু
- সফর করতে ওআইসি মহাসচিব ঢাকায় এসেছেন
- রাতের খাবারে রাখুন মুরগির সাদা ভুনা মাংস
- লাখ রুপির মোবাইল খুঁজতে ২০ লাখ লিটার পানি নিষ্কাশন!
- মেসির সাথে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমনি
- মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক গ্রেফতার
- পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লুলা
- ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮০
- বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে বোন খুন!
- গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার
- জামালপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
- কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ
- নরসিংদীতে সিএনজির ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
- পদ্মা নদীর কাতল মাছ বিক্রি হলো ৫০ হাজারে!
- বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
- রাঙামাটির লংগদুতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান
- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান-চালের বাজার জমজমাট
- ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় ২ জনের মৃত্যু
- ইমরান খানের ‘খেলা শেষ’: মরিয়ম নওয়াজ
