ফাউন্ডেশনের ২য় বর্ষপূতি উদযাপন উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা প্রদান

নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ফাউন্ডেশনের ২য়
বর্ষপূতি উদযাপন উপলক্ষে বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রেষ্ঠদের মাঝে
সম্মাননা প্রদান করা হয়েছে। আজ
১২নভেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলা
হলরুম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন
এর সভাপতি এম এ কাউছার আহমেদ এর
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিপন
আহম্মেদ এর পরিচালনায় উদ্ধোধক
হিসেবে অনুষ্ঠনটি শুভ উদ্ধোধন করেন অত্র

প্রতিষ্ঠানের উপদেষ্টা শানু এন্টারপ্রাইজ
ও এম পাওয়ার ইন্টারন্যাশনাল লি: এর
পরিচালক লায়ন আবুল হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সড়ক জনপদ বিভাগের
সাবেক সচিব ও ঢাকা ম্যাস ট্রানজিট
(মেট্রারেল) এর পরিচালক এম এ এন
ছিদ্দিক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রায়পুরা, নরসিংদী উপজেলা নির্বাহী
অফিসার মো: আজগর হোসেন, রায়পুরা
থানা ইনর্চাজ আজিজুর রহমান,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা: কে এন এম জাহাঙ্গীর,
প্রধান পৃষ্ঠপোষক প্রধান উপদেষ্টা অত্র
ফাউন্ডেশন, রায়পুরা উপজেলা
সেচ্ছাসেবী ফোরাম প্রধান সমন্বয়ক
শফিকুল ইসলাম শফিক। আরোও উপস্থিত

ছিলেন উপদেষ্টা অত্র ফাউন্ডেশন হাফেজ
মোবারক হোসেন খন্দকার, মোহাম্মদ
মিজানুর রহমান, ইকবাল হোসেন
স্বাধীন, মো: নুরে আলম ভূইয়া, মোমেন
মিয়া, ফারুক আহমেদ, আব্দুল্লাহ
মোহাম্মদ জাহাঙ্গীর,কাজী রায়হান,
উবাইদুর রহমান রাজিব,বাইজিদুর রহমান,
সিরাজুল ইসলাম সালাম, ননি গোপাল
দাস প্রমুখ।

 

Share this news as a Photo Card