উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ (শুক্রবার) সকালে দেওয়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার,
পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও
সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে
দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে তা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন :
- নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন
- ঢাকা মেট্রোপলিটন পুলিশে পাঁচ কর্মকর্তাকে বদলি
- সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত
- যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় গাছের ডাল বাসের ছাদে পড়ে ২ জনের মৃত্যু
- ভারতের হিমাচলে ভারী বৃর্ষণে নিহত ৭৪
- ডিমের দামে স্বস্তি, ইলিশে অস্বস্তি
- রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬১
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- সস্তাপুরে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের উদ্যোগে শোক দিবস পালন
