নাটোরের লালপুরে সাপের কামড়ে আসমানী খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাত একটার দিকে উপজেলার বাকনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসমানি একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লার মেয়ে।
সে মঞ্জিলপুকুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ জানান, প্রতিদিনের মতই রাতের খাবার শেষে আসমানি বাবা মায়ের সাথে ঘুমিয়ে পড়ে।
পরে ঘুমের মাঝেই তাকে বিষধর সাপে কামড়ালে সে চিৎকার করে উঠে।
পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে আসমানিকে প্রথমে পাশেই ওঝার কাছে নিয়ে যায়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে শিশুটিকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমানিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন :
- এইচএসসি পরীক্ষার্থী কেন্দ্র ভুল করায় তাকে পৌঁছে দিল পুলিশ
- মালয়েশিয়ার মহাসড়কে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানি ১০
- লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল, সিরিজ বোমা হামলার প্রতিবাদ
- কুমিল্লায় নারী ও শিশু বান্ধব নগরী গড়ে তোলার আহ্বান
- রূপগঞ্জে প্রভাবশালীর দখলীয় দশ কোটি মূল্যের সরকারী জমি দখলমুক্ত
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাড়ছে ৫৪ হাজার ভোটকক্ষ
- ইতালি ভারেজ আওয়ামী লীগ‘র পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন
- খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ
- নভেম্বরের মধ্যে নতুন বই উপজেলায় পৌঁছে যাবে : গণশিক্ষা সচিব
- আলহাজ্ব একেএম শামীম ওসমানের উপস্থিতিতে নাঃগঞ্জে শোক দিবস পালন
- স্ত্রীকে যে চারটি কথা কোনদিনও বলবেন না
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে কৃষক নিহত
- জন্মদিনে নতুন সম্পর্কের কথা জানালেন অভিনেত্রী তিয়াসা লেপচা
