মালয়েশিয়ার মহাসড়কে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানি ১০

মালয়েশিয়ার মহাসড়কে একটি হালকা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০জন নিহত হয়েছেন।

মালয়েশিয়ার মহাসড়কে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার সময় গাড়ি ও মোটরবাইককে চাপা দেয়। এর ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।

নিহত ১০ জনের মধ্যে আটজন উড়োজাহাজে অবস্থান করছিলেন। এদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুইজন ফ্লাইট ক্রু।

তারা ল্যাংকাউই বিমানবন্দর থেকে একটি প্রাইভেট জেটে ভ্রমণ করছিলেন।

এছাড়া, একটি গাড়ির চালক এবং একটি মোটরসাইকেল আরোহী ওই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন।

বিমানটি মোটরওয়েতে ভেঙে পড়লে এবং বেশ কয়েকটি যানবাহনকে চাপা দিয়ে নিশ্চিহ্ন করলে ওই দুইজন ব্যক্তি মারা যান।

আরও পড়ুন:

এনএএন টিভি