ঢাকাসহ দেশের ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর,
মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং
সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে, বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,
মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও
সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:
- কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু বক্কর সিদ্দিক!
- নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল!
- ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে গ্রিল পার্টি অনুষ্ঠিত
- সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু : রাষ্ট্রপতি
- কুড়িগ্রাম জেলা পুলিশের মুক্তিযোদ্ধাদের জন্য ‘প্রায়োরিটি চেয়ার’ স্থাপিত!
- সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সবজি বাজারের দ্রব্যমূল্য!
- রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় কলেজছাত্র গ্রেফতার
- ইচ্ছাকৃত ভুল করা নিয়ম হওয়া সত্ত্বেও রেস্টুরেন্টটি জনপ্রিয়তার শীর্ষে!
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- ‘কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না’
- কানাডায় ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান
- কেন নির্মাণ করা হয়েছিলো নারায়ণগঞ্জ রেল স্টেশন

Comments are closed.