দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।
রোববার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি -বেসরকারি হাসপাতালে মোট ৬০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৯৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩ হাজার ২১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে ঢাকায় ২ হাজার ৪১২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৯৮ জন।
এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৮৩ জন।
ঢাকায় ১ হাজার ৮৯৫ এবং ঢাকার বাইরে ৬৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন :
- অসুস্থতা কাটিয়ে উঠতে দোয়া চাইলেন চিত্রনায়ক ওমর সানী!
- করোনা ভাইরাস শনাক্ত আরও ১৫১ জনের
- পুনর্জীবিত হয়ে ফেরার আশায় স্ত্রীর লাশ খাটের নিচে ৬ দিন!
- ভাতের ওপরই বাঙালি নির্ভরশীল যে ৩ খাবারে স্বাস্থ্যঝুঁকি!
- ভোজ্যতেলের দাম কমালো সরকার ঈদকে সামনে রেখে
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কমিটি নিয়ে গোলাগুলি; ককটেল বিস্ফোরণ
- চাহিদার চেয়ে ৪০ শতাংশ বেশি গরু প্রস্তুত করেছে খামারিরা
- রেমিট্যান্স আর রফতানি আয় আগের তুলনায় বেরেছে
- ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা
- নাটোরে প্রতিপক্ষের ইটের আঘাতে বৃদ্ধ নিহত
- সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
