চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুলাই প্রকাশ করা হবে।
বুধবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন,
‘ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।’
‘এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। প্রধানমন্ত্রী সময় দেওয়ায় ২৮ জুলাই দিন ধার্য হয়েছে বলে জানান ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।’
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী।
সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিলো।
তবে ২০২০ সালে করোনা মহামারির প্রকোপ শুরু হলে সেই ধারাবাহিকতা আর ঠিক রাখা যায়নি।
২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে।
২০২২ সালে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা আরও পিছিয়ে যায়, নেওয়া হয় নভেম্বর মাসে।
এবারের এসএসসি মে মাসে নেওয়া হয়। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
