রূপগঞ্জে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
গতকাল ৩ মে বুধবার সকাল ১০টায় রূপগঞ্জে ভোলাবো এলাকার গণবাংলা উচ্চ বিদ্যালয়, কাঞ্চন হাজী রফিজুদ্দিন ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়,
কালাদী দাখিল মাদ্রাসা, জনতা উচ্চ বিদ্যালয় ও হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষা কেন্দ্র মন্ত্রী পরিদর্শন করে।
এ বছর রূপগঞ্জ উপজেলায় এসএসসি পরিক্ষার ৯টি কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ড অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল
এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ৫ হাজার ৮শত ২৬ জন।
এদের মধ্যে ছাত্র ২৩৩৭ জন ছাত্র এবং ছাত্রী ২৬৭৯ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৩৬৩ জন ছাত্র এবং ৪৫৭ জন ছাত্রী।
২০২৩ এসএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এনামুল হক ঃ- NAN Tv.
নারায়ণগঞ্জ প্রতিনিধি।
আরও পড়ুন:
- নাজমুস সাকিবের ধর্ষণের শিকার সেই শিশুটি আজ বাকপ্রতিবন্ধী
- প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির
- ফেসবুকে শিয়ালের মাংস বিক্রির ঘোষণা, যুবকের জরিমানা
- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির হোসেন আর নেই
- বাংলাদেশ নির্বাচনে মন্তব্য করতে অনিচ্ছুক বন্ধুপ্রতিম জাপান
- চলতি মাসেই চালু হতে পারে জাবির আরও নতুন দুই হল
- পাবিপ্রবির ৪ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন
