কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা তরুণের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্টের সি-৫ ব্লকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ওই তরুণ হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ হারেস (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,

‘ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে হারেস।’

‘খবর পেয়ে আশেপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,

‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card