নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় নির্মাণাধীন একটি ১৫ তলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের পদ্মা সিটি-২ নামে নির্মাণাধীন ভবনে ওই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. আসাদুল হক (১৮)। সে রংপুর বদরগঞ্জ উপজেলার বালাডাঙ্গা এলাকার মো. মতিউর রহমানের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান। এ বিষয়ে তিনি জানান,
‘শহরের টানবাজার এলাকায় পদ্মা সিটি-২ নামে ১৫ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে মো. আসাদুল হক নিহত হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে আমরা নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আনিচুর রহমান মোল্লা।
আরও পড়ুন:
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে আজ
- রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি কান্ডে আটক ৩
- ফের তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
- জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- রাজধানীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার
- শিশু হত্যার দায়ে নারায়ণগঞ্জে তিনজনের মৃত্যুদন্ড
- নারায়ণগঞ্জে নারীর লাশ ঘরে ফেলে পালিয়েছে স্বামী
- মাদারীপুরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করলো প্রশাসন
- রাজের স্ক্যান্ডালে সুনেরা‘র অভিযোগ নিয়ে সরব পরীমনি!
- দেবের সিনেমাতে অভিষেক ঘটছে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষার
- দিনাজপুরে ভারত থেকে আসা ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার
- জেসমিন হত্যায় তদন্ত শুরু করেছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

Comments are closed.