গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) শূন্য আসনে উপ-নির্বাচন রহস্য জনক কারণে সিইসি কর্তৃক ভোট গ্রহণ স্থগিত ঘোষণার প্রতিবাদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১২ অক্টোবর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট স্থগিত ঘোষণার পর সাধারণ ভোটাররা হতবাক হয়ে পরেছে। আমার ধারনা একটি কুচক্রিমহল পরিকল্পিতভাবে সিইসিকে বিভ্রান্তকর তথ্য দেওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা করেন সিইসি। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত সুষ্ঠভাবে যেসব কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে তার ফলাফল ঘোষনার দাবি জানান তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এস.এম সামশীল আরেফীন টিটু, সহসভাপতি হায়দার আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, অধ্যক্ষ আফজাল হোসেন, সাইফুল ইসলাম, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক শাহ মোখলেছুর রহমান, খায়রুল বাসারসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ভোট স্থগিত শোনার পরপরই আওয়ামী লীগ সমর্থকরা সিইসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।
