হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষদের। শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা দিতে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর কম্বল বিতরণ
করেন। গত শুক্রবার মধ্যরাতে নরসিংদী জেলার রায়পুরা থানা আমিরগঞ্জ, হাঁটুভাঙা ও মেথীকান্দা রেলস্টেশনে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সামাজিক সংগঠন আলোকিত
নরসিংদী।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ডায়বেটিস এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডঃনরুল্লাহ আল মাসুদ, আলোকিত নরসিংদীর সাংগঠনিক সম্পাদক সৌমিক
সাহা, তনজয় সাহা রনেট ও আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুলাহ আল মামুন রাসেল সহ প্রমুখ। রাত আনুমানিক ১.৩০মিনিট রাবেয়া খাতুন ৫০ ভিক্ষা করে। সারাদিন ভিক্ষা করে রাতে
আমিরগজ্ঞ রেলস্টেশনে থাকেন। শীতের হিমশীতল বাতাসে কাঁপতে ছিলেন, কম্বল পেয়ে গায়ে জড়িয়ে কান্না করে বলছেন, আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক এই রাইতে আমার জন্য কম্বল নিয়া
আইছেন। আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমরা প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা দিতে নরসিংদী জেলার সবকটি রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ করি, কেননা
শীতে নিম্নআয়ের মানুষদের অনেক কষ্ট পোহাতে হয়। তাদের কথা চিন্তা করেই আমাদের এ কর্মসূচী আশা করছি এর ধারাবাহিকতা অবহত থাকবে। আমাদের উষ্ণ ভালবাসায় বেঁচে থাকুক হতদরিদ্র
মানুষজন।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
