নরসিংদী জেলায় স্বাস্থ্য বিভাগের কর্মশালা

ওয়ার্কসপ অন মাস অ্যাওয়ারনেস বিল্ডিং ফর রোড সেফটি, ড্রাউনিং এন্ড ওয়াটারওয়ে সেফটি বিষয়ের উপর গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা হাসপাতাল সম্মেলন কক্ষে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন আয়োজিত ও নরসিংদী সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় এ কর্মশালায় মূল বিষয় মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থপন করেন নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এএনএম মিজানুর রহমান। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঞা। কর্মশালায় অংশগ্রহণ করেন মসজিদের ইমাম, মন্দিরের পরোহিত, সমাজের গন্যমান্য ব্যক্তবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিওকর্মী ও অন্যান্য।

Share this news as a Photo Card