আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও র‌্যালি

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: আইডিইবি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ (আইডিইবি) নরসিংদী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া ষ্টেডিয়ামে নরসিংদী জেলা আইডিইবি এর সহ সভাপতি প্রকৌঃ রোটাঃ মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী গাজীপুর সংরক্ষিত আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।

সভা

আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্ রাখেন নরসিংদী পৌরসভা মেয়র ও শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষার জাদুকর নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা,বিশেষ অতিথি আইডিইবি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রকৌঃ মোঃ সিরাজুল ইসলাম,বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ভোকেশনাল শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক প্রকৌঃ প্রনব কুমার দেব, গণপূর্ত ডিপ্রকৌস কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রকৌঃ আবদুল খালেক আকন্দ,নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ (আইডিইবি) নরসিংদী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো: মনিরুজ্জামান মনির, বাংলাদেশ (আইডিইবি) নরসিংদী জেলা শাখার সদস্য প্রকৌশলী মামুন সহ স্থানীয় প্রকৌশলীগন।

Share this news as a Photo Card