বিগত সময়ে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিহ্নিন্ত দূর্নীতি’র মহানায়ক আতাউর রহমান আতা ও তার জামাতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশ করায় দৈনিক মানবজমিন পত্রিকার, মাছরাঙ্গা টিভি’র সিদ্দিক আলম দয়াল, আনন্দ টেলিভিশনের মিলন খন্দকার, ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রবিন সেন এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা চালায়।
অপরদিকে গোবিন্দগঞ্জ খন্দকার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি ৩০ লাখ টাকার কাজের অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এর ভাগ্নে ঠিকাদার মোস্তাফিজুর রহমান আঙ্গুর আরো ৩/৪ জন পূর্বের পরিকল্পনা অনুযায়ী দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি এনামুল হক এর উপর অতর্কিত ভাবে হামলা ও মারধর করে।

সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ও হামলার প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আগামী ১৮ নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব জাভেদ হোসেন সাধারণ সম্পাদক প্রেসক্লাব গাইবান্ধা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন রবিউল ইসলাম পাতা, সভাপতি পলাশবাড়ী প্রেসক্লাব, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপোর্টার্স ইউনিটি পলাশবাড়ী, গাইবান্ধা৷
এ মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখবেন পলাশবাড়ী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি’র সকল নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীবৃন্দ।
উক্ত মানববন্ধনে পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সচেতন জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হইল।
