গাইবান্ধার পলাশবাড়ীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিম অংশ গ্রহনে ভূমিকম্প ও অগ্নীকান্ড প্রতিরোধক মহড়া শেষে উপজেলা টাউন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দূর্যোগে আগাম সতর্কতা,সবার জন্য কার্যকর ব্যবস্থা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

উক্ত আলোচনা আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন, পলাশবাড়ী ফায়ার সার্ভিস ষ্ট্রেশনের ইনচার্জ মশিউর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রমূখ।