গাইবান্ধার সাঘাটাতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ৪ নভেম্বর সকালে বোনারপাড়া কলেজ মোড় থেকে ভুতমারা বাজার যাওয়ার পথে পাকা রাস্তার পাশে রাঘবপুর এলাকায় খালের পানিতে কচুরি পানার নিচে এক অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহের অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । এরপরে পুলিশ এসে কচুরি পানা সরিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার উদ্ধার করে ।
সাঘাটা থানার অফিসার ইনর্চাজ মতিউর রহমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান উক্ত ব্যক্তির কোন নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

Share this news as a Photo Card