টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার বাকি দুই শিক্ষার্থীরও জামিন

টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার আরও দুই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

 বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জানান, টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার রাইয়ান আহমেদ সাজিদ

ও তানিমুল ইসলামের জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত রোববার টাঙ্গুয়ার হাওরের দুধের আওটা এলাকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

৩২ জনকে আগেই জামিন দেয় আদালত।

 

গ্রেফতার শিক্ষার্থীদের মধ্যে দু’জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন।

আজ জেলা নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি