নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে হযরত দয়াল আতশ আলী ফকির (র) এর স্মরণে ৭৬
তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক পালন করা হয়েছে। টিভি ও বেতার জনপ্রিয় কন্ঠশিল্পি সালমার
গান উপভোগ করতে হাজারও নারী পুরুষের আগমন ঘটে।

গতকাল সন্ধ্যায় নরসিংদীর উপজেলার নীলক্ষা ইউনিয়নের আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়
পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৫ আসনর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ
আওয়ামীলীগের বণ ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার।

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন চরমধূয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান সিকদার। নরসিংদী জেলা পরিষদ
সদস্য রাজিব আহমেদ সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁনপুর মেসার্স মা মনি ব্রিকস
ফিল্ড এর স্বত্ত্বাধিকারী ও অত্র অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আ: মোমেন, চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার,
আমিরগঞ্জ বিশিষ্টি ব্যবসায়ী মো: জবান মিয়া, সমাজ সেবক আজগর হোসেন সহ আরো অনেকে।
পরে কন্ঠের জাদুতে নীলক্ষাবাসীদের মাতালেন জনপ্রিয় কন্ঠশিল্পি সালমা আক্তার, মো: আতিক
ইসলাম, কুষ্টিয়া থেকে আগত চাতক পাখি ও লালন ব্যান্ড সহ অসংখ্য শিল্পীগন।
