নরসিংদী রায়পুরা পৌরসভার হাসিমপুর বাজারের এলাকা থেকে মোঃ সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি ৭ দিন ধরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সে নরসিংদী জেলা রায়পুরা পৌর এলাকার হাসিমপুর গ্রামের আক্কাছ আলী মাষ্টারের বড় ছেলে।
এ ঘটনায় নিখোঁজ সেলিম মিয়া (৪৫) এর মা নূরজাহান বেগম বাদী হয়ে গত ৭ দিন পুর্বে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে বাদী উল্লেখ্য করেন, রায়পুরা পৌরসভার হাসিমপুর এলাকায় তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন।
গত ২১ জানুয়ারি শনিবার সকাল ৯ টার দিকে তার বড় ছেলে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। তিনি আরোও জানান, সেলিম মিয়া র্দীঘদিন যাবৎ ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে বাড়ি থেকে আর কখনো কোথায় যায়নি। বাড়ীর পাশে টুকিমোল্লা ওরশ থেকে নিখোঁজ হয়েছেন। তার আত্মীয়স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মোঃ সেলিম মিয়াকে না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে চরম হতাশা বিরাজ করছে ও সেলিম এর মা কান্নায় ভেঙ্গে পড়েছে। তার ছেলের সন্ধানের জন্য বিভিন্ন মিডিয়ার দারস্থ হয়েছেন তার সন্ধান পেলে নিম্ম নাম্বারে যোগাযোগ করতে সকলের সহযোগিতা কামনা করছেন ০১৭৯৪৬৭৫৬১০,০১৩১২২০০০৫৯ ।
রায়পুরা থানার উপ-পরিদর্শক মো: বিল্লাল হোসেন বলেন, রায়পুরা পৌরসভা হাসিমপুর বাজারের এলাকা থেকে মোঃ সেলিম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে সন্ধান পাওয়ার জন্য প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।

Comments are closed.