নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে এ.কে.এম. ফখরুল
আলম আরমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের পাঠদান, শিক্ষার্থীদের মনোযোগ
ও পরিশ্রমের পাশাপাশি অভিভাবকদের তত্ত্বাবধান, শিক্ষার্থীদের চরিত্রগঠনে
ও ভালো ফলাফলের জন্য এবং সার্বিক সমস্যার সমাধানের লক্ষে বিদ্যালয়ের
শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এক অভিভাবক সমাবেশ করা
হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও সভাপতি
এ.কে.এম. ফখরুল আলম আরমান এর সভাপতিত্বে ও প্রধান অতিথির
হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
আজগর হোসেন। এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক
নির্দেশনা মূলক আলোচনা করে। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষার মান উন্নোয়নের জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের আরোও সচেতন
হতে হবে। অল্প বয়সে শিক্ষার্থীদের হাতে স্মার্ট ফোন তুলে দেওয়া যাবে
না। শুধু মাত্র ৩৯;এ প্লাস ৩৯; এর দিকে নজর না দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার গুনগত
মান ভালো রাখার জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করেন সেই সাথে
শিক্ষার্থীরা যেনো কোন প্রকার অসদুপায় অবলম্বন না করে সে জন্য
শিক্ষার্থীদেরও নির্দেশনা দেওয়া হয়।
নবধারা শিক্ষা পরিবার কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান অনিক এর
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা
সহকারী কমিশনার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
সামালগীর আলম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম
মোস্তফা, এ.কে.এম. ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুল মালেক, আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সেলিম,
এ.কে.এম. ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের পরিচালক রায়হান সরকার ও
বেলায়েত হোসেন, আদিয়াবাদ ইউনিয়ন আ.লীগ সাবেক সেক্রেটারী
রফিকুল ইসলাম ভুইয়া প্রমূখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশটি সমাপ্ত করা হয়।
