নরসিংদী সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এলাহী বলেছেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায় প্রকৃত ভাল মানুষ বানানো হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করে সঠিক ও ভাল মানুষ হয় খুবই কম।
আর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে ভাল মানুষ ও আলোকিত মানুষ হয়। আল্লাহ ভীরু হয়। তাঁরা সমাজে আলো ছড়ায়। এ শিক্ষায় ইহকালে শান্তি ও পরকালে মুক্তির পথ দেখায়। কাজেই ভাল মানুষ হতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। আসুন আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি।
তিনি গত ২১ জানুয়ারি শনিবার নরসিংদী শহরের গাবতলী প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী নুরানী মডেল মাদরাসা আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ী ও হাফেজা ছাত্রীদের হিজাব প্রদান, গজল সন্ধ্যা ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক এর বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া। উদ্বোধক ছিলেন মঞ্জুর প্রধান টাওয়ারের চেয়ারম্যান মঞ্জুরুল হক প্রধান। সভাপতিত্ব করেন ফাহিম ডেভেলপার এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ফারুক উদ্দিন ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা মুফতি রবিউল ইসলাম। ওয়ায়েজিনে কেরাম ছিলেন মাওলানা মোতালিব হোসেন বরকতী, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী নুরানী মডেল মাদ্রাসার পরিচালক ও জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ খাঁন।
বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

Comments are closed.