পিরোজপুরে ইটবাহী ট্রলির চাপায় শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে জাকারিয়া হোসেন (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ইন্দুরকানি-কলারণ সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া হোসেন উপজেলার পূর্ব চর বলেশ্বর গ্রামের আবু তালেবের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,

‘আজ সকালে ইটবাহী একটি ট্রলি ইন্দুরকানি-কলারণ সড়কের বটতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

এ সময় ট্রলিতে থাকা শ্রমিক জাকারিয়া হোসেন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় ট্রলির চালক ও অপর এক শ্রমিক আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন,

‘ট্রলির নিচে চাপা পড়ে জাকারিয়া হোসেন নামের এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি