নরসিংদী জেলা সংবাদ পত্র পরিষদ (এনএসপি)এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারি, বুধবার নরসিংদী শহরের রেলওয়ে স্টেশনস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এনএসপির সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ মোঃ সেখ সাদী, সাপ্তাহিক বাবুরহাট বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ. আউয়াল, দৈনিক উত্তাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড. মোঃ লিয়াকত হোসেন, সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক একে ফজলুল হক, দৈনিক আজকের খোঁজখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনজিল এ মিল্লাত, সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক ও
সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ্ধসঢ়; ও সাপ্তাহিক দেশ সন্দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ নাছিবুর রহমান খান প্রমুখ। সভা শেষে সর্ব সম্মতিক্রমে সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হারুন অর রশিদ কে সভাপতি ও দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এ আউয়ালকে সাধারণ সম্পাদক করে নরসিংদী সংবাদপত্র পরিষদের ২০২৩-২৪ সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি সাপ্তাহিক নরসিংদীর সমাচার এর প্রকাশক ও সম্পাদক একে ফজলুল হক, সহ-সভাপতি
সাপ্তাহিক দেশ সন্দেশ এর প্রকাশক ও সম্পাদক মোঃ নাছিবুর রহমান খান, কোষাধ্যক্ষ দৈনিক আজকের খোঁজখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনজিল এ মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন দৈনিক গ্রামীণ দপর্ণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আনোয়ার কামাল, দৈনিক সমসংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হামিদুল হক আহাদ ও সাপ্তাহিক অতিক্রম পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফরোজা আহমেদ।
এছাড়া এনএসপির চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন, অধ্যক্ষ মোঃ সেখ সাদী, মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), এড. লিয়াকত হোসেন ও মোঃ হুমায়ুন কবীর শাহ। অনুষ্ঠান পরিচারনা করেন এনএসপির সাধারণ সম্পাদক কাজী আনোয়ার কামাল।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
