৯বছরের টেঁটাযুদ্ধ নিরসনে দুই চেয়ারম্যানের অঙ্গিকার দুই গ্রুপের অস্ত্রজমা প্রদান

নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক এক
মতবিনিময় সভায় বাঁশগাড়ী ইউনিয়নের দীর্ঘ ৯বছরের বিবাদমান দুই
গ্রুপের টেঁটাযুদ্ধ নিরসনের লক্ষে বাঁশগাড়ী ইউনিয়নে আইনশৃঙ্খলা
বিষয়ক মতবিনিময় সভায় বাঁশগাড়ী ইউনিয়নের আধিপত্য বিস্তারকে
কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিবাদমান দুই গ্রুপের টেঁটাযুদ্ধ বন্ধে
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাতুল হাসান জাকির ও সাবেক
চেয়ারম্যান মো: আশরাফুল হক অঙ্গীকার বদ্ধ হয়ে দুই গ্রুপের অস্ত্র জমা
প্রদান করেন। এসময় বক্তব্যে উভয়ই দলের লোকদের আর কোনদিন ঝগড়ায় লিপ্ত
না করা সহ ঝগড়ায় কোন দলের নেতৃত্ব না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে
বাঁশগাড়ীর জনগনের সামনে তাদের দুজনকে ঝগড়া না করার বিষয়ে শপথ
পড়ান নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু
এম.পি।


গতকাল নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলের বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে
বিকেলে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ
কুমার ঘোষের সভাপতিত্বে ও চরাঞ্চল উন্নয়ন কমিটির সভাপতি
বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ৫ বারের সভাপতি বেলাল
আহমেদ এর পরিচালনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী ও
নরসিংদী-৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এম.পি। এসময়
তিনি বলেন, আমি চরকে নিয়ে কাজ করেছি। বাঁশগাড়ীতে আর কোন
ঝগড়া দেখতে চাইনা। বাঁশগাড়ীর মাটিতে চাঁদাবাজি, অস্ত্রবাজি
বন্ধ করতে হবে। আর কাওকে ঝগড়া করতে দেওয়া যাবেনা। যদি কেও আবার
ঝগড়া করে তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

তিনি আরো বলেন, ঝগড়ার কারনে বিগত দিনে এলাকার ৪ জন নাই
হয়েছে যারা বেশী বাড়াবাড়ী করবে তাদের পরিনিতি এমন হবে। এসময়
তিনি দুই গ্রুপের মধ্যে ২০জনের নাম উল্লেখ করে বলেন তারা ভাল হয়ে
যাওয়ার জন্য আহ্বান করেন এবং পরবর্তিতে এলাকাবাসী আর কাউকে
কোন সময় চাঁদা না দিতে বলেন । যদি কেউ চাঁদা দাবী করে তাদেরকে
আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
এই সময় আরোও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর
হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের
যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহম্মেদ পার্থ, রায়পুরা পৌর মেয়র
মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি মো: আজিজুর রহমান, উপজেলা
চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মো: আল আমিন ভূইয়া মাসুদ, সাধারন সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন
পরিষদে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল । এসময় উপস্থিত ছিলেন
উপস্থিত ছিলেন পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ফেদৌছ
কামাল জুয়েল,চানঁপুর ্ধসঢ়; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমেন সরকার,
চরমধুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান সিকদার, মিজারচর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক, রায়পুরা ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান ফারুক আলী, আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী
সেলিম, মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, চান্দেরকান্দি
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মেজবাহ উদ্দিন মিতুল প্রমুখ।

Share this news as a Photo Card