সিআইপি নির্বাচিত হওয়ায় সেলিম ওসমানকে শুভেচ্ছা

১১বারের মতো সিআইপি পদক লাভ করায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন

নারায়ণগঞ্জ চট বস্তা ও প্লাস্টিক বস্তা মালিক সমিতির সভাপতি ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন।

শনিবার (২৭ মে) সন্ধ্যায় নগরীর শীল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে জাকির হোসেন এই শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চট বস্তা ও প্লাস্টিক বস্তা মালিক সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, পাটজাত পন্য ব্যবসায়ী ওমর ফারুক ও ব্যবাসায়ী মো. দেলোয়ার হোসেন।

সিআইপি পদক পাওয়ায় ওই অনুষ্ঠানে ১১টি জাতীয় ব্যবসায়ী সংগঠন ও ৩৩টি নারায়ণগঞ্জের স্থানীয় ব্যাবসায়ী সংগঠনের পক্ষ থেকে সেলিম ওসমানকে সংবর্ধনা প্রদান করা হয়।

বিকেএমইএ’র পাশাপাশি সেলিম ওসমান এনসিসিআই’র সাবেক সবাপতি ও এফবিসিসিআই’র পরিচালক।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card