শেরপুরে ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে শোভাযাত্রা

শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৮ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,

মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মোস্তুফা প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card