নেত্রকোণা জেলার মোহনগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আশিক (১৬) নামে কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে পৌরশহরের দেওথান গ্রামে এ ঘটনা ঘটে।
আশিক পৌরশহরের দেওথান গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর মানিক তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন,
‘এটি একটি নিছক দুর্ঘটনা। পরিবারটি খুব অসহায়। বাবা মারা যাওয়ার পর আশিক অটোরিকশা চালিয়ে তার ভাইবোন ও মাসহ সংসার চালাতো।’
অপরদিকে, ঘটনার বরাত দিয়ে প্রতিবেশীরা জানা যায়,
‘আশিক অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। রাতে অটোরিকশাটি চার্জে লাগিয়ে ঘুমাতে যায়। ভোরে চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ প্রসঙ্গে মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন,
‘এ বিষয়ে কিছু জানি না। আপনার কাছ থেকে প্রথম জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।’
আরও পড়ুন :
- চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে আছে স্কুলছাত্র
- টেকনাফে বজ্রপাতে দুই যুবক নিহত
- পানিসম্পদ মন্ত্রণালয়ের দুই প্রকল্পে ব্যয় বেড়েছে
- ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করায় আনন্দ মিছিল
- শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাত নারীর মরদেহ
- নওগাঁর হাটে ধানের সরবরাহ বেড়েছে প্রতি মণ ১২০ টাকা
- মানিকগঞ্জে থ্রি-হুইলার দুই শিফটে চলাচলের কার্যক্রম শুরু
- পাকিস্তানে আত্মসমর্পণের পর পুলিশি হেফাজতে খাদিজা!
- রংপুরে অপারেশন করতে গিয়ে রোগী মেরে ফেলার অভিযোগ!
- বিয়ের ভয়ে শহর ছাড়ছিলেন পাত্র; ২০কি.মি. ধাওয়া পাত্রীর
- যুক্তরাষ্ট্র থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার
- ‘উদ্ভাবন কমিউনিটি ক্লিনিক’ স্বীকৃতি পাওয়ায় জবির আনন্দ মিছিল
- বর্ষার আগেই যমুনায় ভাঙন
- বৈশ্বিক মন্দার মধ্যেই আগামী অর্থবছরে রেকর্ড বাজেট পেশ
- নসরুল হামিদের সঙ্গে কাতার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
- সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় নারীসহ তিনজনের যাবজ্জীবন
