চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয় মাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি মিয়া (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শান্তি মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল মোত্তালিবের ছেলে।
পদ্মাবিলা ইউপি ২ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রউফ জানান,
‘মঙ্গলবার সকালে শান্তি সরোজগঞ্জ বাজার থেকে ফিরছিলেন।
ছয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করে ওসি মাহাব্বুর রহমান জানান,
‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে আজ
- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত
- নড়াইলে শ্মশান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
- বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর
- এবার ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- তারেক-জোবায়দা’র বিরুদ্ধে ৩ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
- জেসমিন হত্যায় তদন্ত শুরু করেছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি
- গদবাধা ৯টা – ৫টা চাকরি; বিরক্ত হয়ে জঙ্গলে চলে গেলেন যুবক
- মসলার বাজার নিয়ন্ত্রণে আজ থেকে মাঠে নামছে ভোক্তা অধিকার
- নির্মাণাধীন উড়ালসড়কের রড পড়ে শিশুর মস্তক এফোঁড়-ওফোঁড়
- নারায়ণগঞ্জের সোনারগাঁও ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার
