ঢাকায় শ্যামলী বাস আইল্যান্ডে উঠে গিয়ে আহত ৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শ্যামলী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গিয়ে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বাসটি কেরানীগঞ্জের কুচামারা টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে পাঠানো হয়।

আহতরা হলেন, তোফাজ্জল হক (৫০), মনির হোসেন (২৬), আসিফ মিয়া (২০), রিপন মিয়া (৪৫), ফরিদা বেগম (৬৫), কৃষ্ণা মন্ডল (৬৫) ও ঐশী মন্ডল (২৬)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা টোল প্লাজার স্টাফ ওসমান গণি বলেন,

‘শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কেরানীগঞ্জের কুচামারা টোল প্লাজার আইল্যান্ডে উঠে যায়।

এ সময় বাসে থাকা নারীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,

‘কেরানীগঞ্জ থেকে আহত সাতজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে বাকিদের চিকিৎসা চলছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card