নারায়ণগঞ্জে প্রলোভন দেখিয়ে অস্ত্র মুখে জিম্মি করে স্ট্যাম্পে সই

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ওটমা গ্ৰামের মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ওটমা গ্ৰামের,পিতা: মৃত আব্দুল আজিজ এর ছেলে,মোঃ আনোয়ার হোসেনের নামে এমন অভিযোগ তুলেছেন,

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্ৰামের মোঃ আজিম উদ্দিন হাজী।

আজিম উদ্দিন হাজী জানান,

ওটমা গ্ৰামের আনোয়ার হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্ট্যাম্প করে তার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়।টাকা নেয়ার পর তার কোন খোঁজখবর পায়না।

মুঠোফোনে যোগাযোগ করলে দেই-দিচ্ছি বলে সময় দিতে থাকে। একপর্যায়ে গত ১লা আগষ্ট ২০২৩ইং টাকা দিবে বলে,

আজিম উদ্দিন কে আনোয়ারের ওটমার বাড়ি আসতে বলে। আজিম উদ্দিন সরল বিশ্বাসে তার ছেলেকে নিয়ে ওটমা এলে,

ওত পেতে থাকা আনোয়ার তাঁর গুন্ডা বাহিনি দিয়ে আজিম উদ্দিন ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাওনা টাকা না দিয়ে স্ট্যাম্পে জোরপূর্বক সেই রাখে।

এমনকি পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অসুস্থ থাকার কারণে,আজিম উদ্দিন হাজী ১৩ ই আগস্ট (রবিবার)তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card