ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যায় গ্রেপ্তার ৪

রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

চারজনের মধ্যে একজন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।

মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) গোলাম সবুর বলেন,

‘মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় আমরা ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

‘অভিযান চলমান বিধায় তাদের সম্পর্কে তথ্য দেওয়া যাবে না। সবাই গ্রেপ্তার হলে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, শনিবার ভোররাত সোয়া ৪টার দিকে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নিহত হন।

নিহত মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কাজ করতেন। তার গ্রামের বাড়ি শেরপুরে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card