মায়ের রান্না করা মাংস খাওয়া হলো না মোমিনুরের

গাইবান্ধার সাদুল্লাপুরে ৮ বছর বয়সী শিশু মোমিনুর প্রতিবেশীদের থেকে কোরবানির মাংস সংগ্রহ করে মায়ের কাছে এনে দিয়েছিলো রান্না করার জন্য। তবে রান্না করা মাংস খাওয়ার আগেই পুকুরের পানিতে ডুবে মৃত্যু হলো তার

ঈদের দিন বিকেলে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোটদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের রিকশাচালক সুরুজ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,

‘নিহত শিশু মোমিনুর রহমান ঈদের দিন প্রতিবেশীদের নিকট থেকে কোরবানির মাংস সংগ্রহ করে বাড়িতে আসে। সংগৃহীত মাংস মাকে রান্না করতে দিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।’

এদিকে, দীর্ঘ সময়েও সন্তান বাড়িতে না ফেরায় রান্না শেষ করে তাকে খুঁজতে বের হয় মা।

খোঁজার একপর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশু মোমিনুরকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।

বিষয়টি নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতোয়ার রহমান।

আরও পড়ুন:

এনএএন টিভি