ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে ডিএমপিতে কর্মরত এক পুলিশ কনস্টেবল তার পিতা নুরুল ইসলামকে (৬০) গলা টিপে হত্যা করেছে। এই ঘটনায় অভিযুক্ত কনস্টেবল সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকারী পুলিশ কনস্টেবলের নাম সাকিব আল হাসান, তিনি ডিএমপি রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।
বর্তমানে পরিবারের সাথে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া টিলাবাড়ি দ্বিতীয় কবরস্থানের পাশ বাবার বাড়িতে বসবাস করত।
এলাকাবাসী সূত্রে জানা যায়,
‘পুলিশ কনস্টেবল সাকিব আল হাসান মায়ের সাথে ঝগড়ার একপর্যায়ে মাকে মারধর করলে, মাকে বাঁচাতে তার পিতা এগিয়ে আসলে তাকেও মারধর করে এবং সবশেষে মায়ের সামনেই বাবাকে গলা টিপে হত্যা করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,
‘সাকিব আল হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। প্রাথমিকভাবে নুরুল ইসলামকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন:
- তবে কি বিয়ে করছেন বিজয়-রাশমিকা!
- বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রোমান-দিয়া!
- আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ
- নারায়ণগঞ্জে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু
- কোরবানির পশুর চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ
- টিসিবি কার্ডে মিলবে ওএমএসের চাল: খাদ্যমন্ত্রী
- শাটল ট্রেনের ধাক্কায় নানি-নাতির মর্মান্তিক মৃত্যু
- গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ হবে এই ঈদে!
- ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান
- ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে হার মানলেন তাপস!
- প্রায় ২০ দিন পর পরীক্ষামুলক ভাবে চালু পায়রা তাপবিদুৎ কেন্দ্র
