রাজধানীতে হাজারীবাগে গলায় লিচুর বিচি আটকে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (০৬ জুন) বেলা ১১টার দিকে হাজারীবাগের গজমহল পুরাতন থানার পাশে দুর্ঘটনাটি ঘটে।
শিশুটির নাম অনিক (১০)। বাক প্রতিবন্ধী এই শিশু পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়ায় থাকতো। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার উদারহাটে।
প্রতিবেশী সূত্রে জানা যায়,
‘লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ছটফট করতে থাকে অনিক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন,
‘শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
আরও পড়ুন:
- সৌদিতে আজ দূতাবাস খুলছে ইরান
- ইউক্রেনে রাতভর আক্রমণ চালিয়েছে রাশিয়া
- ফেলে যাওয়া ব্যাগের সূত্র থেকেই ধরা পড়লো খুনি!
- বিশ্বকাপের প্রয়োজনে কাউন্টি’তে খেলবেন না তাসকিন
- গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ; আটক ৩
- দেবের সাথে সম্পর্কের কাটক্ষে সৌমিতৃষা’র মোক্ষম জবাব
- ‘দেশের উন্নয়নের সময় কিছু কুলাঙ্গার দেশের বদনাম করে’
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- ৫৩ হাজার ৫৯৯ জন সৌদি গেছেন, এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু
- সংঘর্ষের আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল শুরু
- কুমিল্লার চৌদ্দগ্রামে মুখোমুখি আওয়ামী লীগের দু’গ্রুপ, মহাসড়ক বন্ধ
- গরমে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ স্থগিতসহ পাঁচ নির্দেশনা
