রাজধানীতে পুকুরে সাঁতরাতে গিয়ে নিখোঁজ যুবক

রাজধানীর পুরান ঢাকার নবাববাড়ি পুকুরে সাঁতার কাটতে গিয়ে মইনুল হাসান রিফাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান,

‘বিকেল ৪টার দিকে সদরঘাটের নবাববাড়ি পুকুরপাড় এলাকার একটি পুকুরে সাঁতার কাটতে নামেন মাইনুল হাসান রিফাত। এ সময় তিনি নিখোঁজ হয়ে যান।’

‘খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card