রায়পুরায় ছাত্রলীগ নেতাকে পদ অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদীর রায়পুরায় জাতীয় শোক দিবসের দোয়া মাহফিলে যোগ দেয়ায় এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়েছে,

‘স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থর নির্দেশে শুক্রবার বিনা অপরাধে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

২০ আগস্ট সকালে রায়পুরায় উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে অব্যাহতি পাওয়া রায়পুরায় পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীর এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশিক আফজাল,

রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাপস কুমার বিশ্বাস,

রায়পুরা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন আহম্মেদ ও সাবেক সাধারণ সম্পাদক মাদুসুর রহমান প্রমুখ।

ফয়সাল মিয়া, নরসিংদী

আরও পড়ুন:

এনএএন টিভি