‘বিচ্ছেদ নাটক’র ইতি টানার চেষ্টায় পরীমণি-রাজ!

সম্ভবত ‘বিচ্ছেদ নাটকে’র ইতি ঘটানোর চেষ্টায় রয়েছেন পরীমণি ও রাজ। বেশ কিছুদিন পরীমনি-রাজ ভক্তদের ‘ঘোল’ খাইয়ে একমাত্র ছেলের ১০ মাস পূর্তির জন্মদিন পালন করলেন এই সমালোচিত দম্পতি।

গতকাল শনিবার (১০ জুন) পরীমনি তার নানা ও স্বামী রাজকে পাশে রেখে ছেলের জন্মদিন পালন করেছেন; সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন হালের বিতর্কিত নায়িকা পরীমনি।

ভিডিও ক্যাপশনে পরীমণি লিখেছেন,

‘আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমার জন্য অনেক স্পেশাল। ব্যস এতটুকুই।’

বিচ্ছেদ

প্রসঙ্গত, এই তো কয়েকদিন আগে পরী জানিয়েছিলেন, রাজ তার বাড়ি থেকে চলে গেছেন। তারা এক ছাদের নিচে থাকছেন না। চেয়েছিলেন ২৪ ঘণ্টার মধ্যে বিচ্ছেদ।

এমনকি ছেলের জন্য যদি রাজ তার কাছে ফিরে যায়, তাতেও কাজ হবে না। কিন্তু এখন!

এর আগেও, যখন বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজ সম্পর্ক আছে জানিয়েছিলেন, তখনও বিচ্ছেদের কথা বলেছিলেন পরী।

জানিয়েছিলেন, বিচ্ছেদ প্রক্রিয়া চলছে তাদের মধ্যে। যদিও পরে সব ঠিক হয়ে যায়।

তখন এই দম্পতি দোষ চাপান গণমাধ্যমকর্মীদের ওপর। জানান, সত্যটা সাংবাদিকরা বের করতে পারেননি। ব্যর্থতাটা তাদের।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card