হজ এর আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৩৩ হাজার ৬২৭ জন হাজি। তিন এয়ারলাইন্সের ৮৮ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন মারা গেছেন।
রবিবার (৯ জুলাই) মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজের অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ৭৬ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ২৯ হাজার ৪ জন হাজি।
৭৬ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৩ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৯ টি।
বুলেটিনে আরও বলা হয়, হজপালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৭২, মহিলা ২৪ জন রয়েছেন।
তাদের মধ্যে মক্কায় ৮০, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৭, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজকরতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়।
নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
কোন হজযাত্রী মক্কায় মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়।
জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন :
- ৭ অঞ্চলে ঘণ্টায় ৬০ কি.মি. গতিতে ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
- হজ শেষে দেশে ফিরলেন ২৯ হাজার হাজি
- স্বাস্থ্য পরীক্ষা করতে ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ
- পরীমণির মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ২৮ আগস্ট নির্ধারণ
- হজ শেষে দেশে ফিরলেন ২৯ হাজার হাজি
- নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলায় প্রতিবেদন দাখিল পেছালো
- সিলেট-তামাবিল সড়কে বাস চলাচল বন্ধের ঘোষণা সালিশ কমিটির
- ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করলো মাহাদী
- বয়সের আগেই পেকে যাওয়া চুল নিয়ে চিন্তিত,
- ব্রাজিলে ভবন ধসে শিশুসহ নিহত ৮, নিখোঁজ ৫
- নিখোঁজের ৪ দিন পর নারীর গলিত মরদেহ উদ্ধার
