প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
মার্কিন কয়েকজন কংগ্রেসম্যানের লেখা চিঠিতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ তুলেছেন, সেটি সম্পূর্ণ মিথ্যা।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন এটার প্রতিবাদ করেছে। তারা বলেছে যে, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া তথ্য।
প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সোচ্চার হতে হবে। নির্বাচন যত কাছে আসবে, আরও বেশি করে এ ধরনের প্রচারণা চালাবে তারা। আমি জানি এটা চালাবেই।
আজ বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,
এটা নিয়ে একধরনের অপপ্রচার শুরু হয়েছে। শুধু এটা নয়, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে।
এ ব্যাপারে দেশের মানুষকে সচেতন হতে হবে, তাদের অপপ্রচারে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না।
তিনি বলেন,
‘বাংলাদেশ স্থিতিশীল থাক, উন্নতি করুক, দেশের মানুষ বিশ্বে যে সম্মান পাচ্ছে সেটা পাক বা বাংলাদেশের মানুষের আর্থিক সচ্ছলতা আসুক-এটা তো চায় না।
তারা ক্ষমতায় থাকতে লুটেপুটে খেত। সেই খাওয়াটা বন্ধ হয়ে গেছে, যার জন্য তাদের মনে কষ্ট।
আমার দেশকে নিয়ে খেলবে। এটা তো অন্তত আমি হতে দিতে পারি না, এটা তো আমি হতে দেব না।’
দেশে কোনো না কোনো অপরাধ করে বিদেশে গিয়ে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা তো চিহ্নিত লোক।
হ্যাঁ, মানুষকে তারা বিভ্রান্ত করছে, এটা ঠিক। আমি দেশবাসীকে বলব, এসব অপপ্রচারে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না।
নিজেদের মনে প্রশ্ন করতে হবে, ভালো আছেন কি না, দেশটা ভালো চলছে কি না, দেশটা এগোচ্ছে কি না, দেশের আরও উন্নতি হবে কি না।’
আরও পড়ুন :
- সিলেট ও রাজশাহী সিটিতে ভোট গ্রহণ শেষ; চলছে গণনা
- রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর ‘আত্মহত্যা’
- ঈদের ছুটির মধ্যেও খোলা থাকবে কিছু ব্যাংকের শাখা
- জামালপুরের দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন
- কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বিষাক্ত জেলি পুশ করা ১৫’শ কেজি চিংড়ি পুঁতা হলো মাটিতে
- হজ পালন করতে সৌদি পৌঁছেছেন এক লাখ বাংলাদেশি
- রূপগঞ্জে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক,প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা
- আঁখি ও তার নবজাতকের ময়নাতদন্ত শেষে কুমিল্লায় দাফন
