চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যুবলীগের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যুবলীগের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণ করে এবং দোকানে ভাঙচুর চালায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।

 

পরে রাত সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে রেলক্রসিং এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ৩ শিক্ষার্থী আহত হয় বলে নিশ্চিত করেছে চবি মেডিক্যাল সেন্টার। আহত এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

 

শিক্ষার্থীদের দাবি যুবলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং স্থানীয়দের জড়ো করার চেষ্টা চালায়। পুলিশের উপস্থিতি না থাকায় সকালে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ ঘটনায় এখনও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

 

এনএএন টিভি