বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ।
আর কাউকে ছাড় দেওয়া যাবে না।
আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে।
বুধবার (১৯ জুলাই) ঢাকার আব্দুল্লাহপুরে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
সমাবেশ সঞ্চালনা করেন আমিনুল হক।
মির্জা আব্বাস আরো বলেন,
বিএনপির মিটিং মিছিলে কোনো ধরনের ঝামেলা হয় না।
আওয়ামী লীগ ঝামেলা তৈরি করতে চায় কেন?
আমরা মিটিং-মিছিল করব, আপনারা ইট মারবেন আর আমরা ছেড়ে দেবো, এটা তো হবে না।
সংবিধানের বাইরে আমরা একচুলও নড়ব না,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন,
খুব ভালো কথা কাদের সাহেব। আপনার কথায় স্থির থাকেন।
কথা হলো কোন সংবিধান?
খায়রুল হকের সংবিধান নাকি বাংলাদেশের সংবিধান।
আমরা চাই অখণ্ড সংবিধান, যেটি কাটাছেঁড়া করা হয়নি,
সেটির অধীনে আমরা নির্বাচনে যাব।
এছাড়া আপনাদের (আওয়ামী লীগ) তৈরি,
খায়রুল হকের তৈরি সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব না।
সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন,
দেশের মানুষকে বিএনপি আবারও গণতন্ত্র ফিরিয়ে দেবে।
আরও পড়ুন :
- কলম্বিয়ায় ভূমিধসে শিশুসহ ১৪ জনের মৃত্যু
- ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে একইসঙ্গে যাত্রা
- মার্কিন সুপারমডেল গাঁজাসহ গ্রেপ্তার
- মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবার মাদককান্ডে আটক!
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে আগুন, ৪ জনের মৃত্যু
- রাজধানীর সড়কে বিএনপিসহ সমমনা দল
- যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ; আটক ৩
- রাশফোর্ডের সপ্তাহে ৪ কোটি টাকা
- এশিয়া কাপের সূচি ও ট্রফি উন্মোচন করা হবে আজ
- ২৯ জুলাই পালন করা হবে পবিত্র আশুরা
- একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ
- নাটোরে পূর্ব-শত্রুতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম
- পাকিস্তানে বিষাক্ত মিল্কশেক খেয়ে প্রাণ গেল ২ শিশুর
